ঢাকা |
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২১
আগুন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচারের অভিযোগে সিলেটের বিভিন্ন স্থান থেকে ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ ।
রোববার সন্ধ্যায় নিজেদের কার্যালয়ে সংবা্দ সম্মেলন করে এই ৭ জনকে গ্রেপ্তারের তথ্য জানান র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোলাপগঞ্জরের আশফাকুর রহমান (২২), রেজা হোসাইন (২০), সোহেল আহমদ (২৩), আবুল কাশেম (৩৫), শাহপরান এলাকার আলাউদ্দিন আলাল (৪৭), মোগলাবাজারের রাজন আহমদ (২৮), ও বিমানবন্দর এলাকার মোক্তার হোসেন মান্না (২৮)।
র্যাব-৯ এর অধিনায়ক জানান, শনিবার বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নগরের শাহরান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
জানা যায়, গত ২২ জুলাই মধ্যরাতে সিলেটের আকাশে আগুনে শিখা দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, এটি কোনো অগ্নিকান্ড নয়, সিলেটের লাক্কাতুরা এলাকায় শেভরনের নিয়ন্ত্রাধিন গ্যাসক্ষেত্রে সংস্কার কাজ করা হচ্ছে। তাই গ্যাসকূপের অতিরিক্ত ফায়ার ফ্লো হচ্ছে।
তবে ওইরাতে ফেসবুকে অনেকেই প্রচার করেন, সিলেট সেনানিবাসের বহুতল ভবনে আগুন লেগেছে। ভয়াবহ এই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিথ্যে এই প্রচারণায় এতে নগরী ও আশপাশের এলাকায় আতংক দেখা দেয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৯ এর অধিনায়ক জানান, জনমনে ভীতি সঞ্চারের লক্ষ্যে গ্রেপ্তারকৃতরা এই গুজব ছড়িয়েছিলেন। গ্রেপ্তারের পর তার গুজব ছড়ানোর দায় স্বীকারও করেছেন।
সোশ্যাল মিডিয়ায় গুজব ও ভুল তথ্য ছড়ানোর ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।