ঢাকা |
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১
নগরীর কাজীটুলায় চাঞ্চল্যকর গৃহবধূ সৈয়দা তামান্না বেগমকে হত্যা হামলার প্রধান আসামী ঘাতক স্বামী মো. আল মামুন কে ঢাকা থেকে আটক করেছে পুলিশ।
চাঞ্চল্যকর এ হত্যার ৫মাস পর উন্নত প্রযুক্তির সহযোগীতায় আজ রোববার রাতে তাকে আটক করতে সক্ষম হয়েছে কোতোয়ালি থানা পুলিশ। আল মামুনের মুল বাড়ি বরিশালের বাবুগঞ্জ থানার হোগলারচরে।
জানা যায় সূত্রে , এ ঘটনার পর থেকেই আসামীদের গ্রেফতার করতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল মান্নান বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। পরে আসামী বরিশাল অবস্থান করছে জানতে পেরে তাকে গ্রেফতার করতে তিনি ১৫দিন সেখানে অবস্থান করেন। সেখান থেকে মো. আল মামুন স্থান পরিবর্তন করে ঢাকায় আশ্রয় নেয়। উন্নত প্রযুক্তির সহযোগীতায় ৫মাস পর রোববার রাতে ঢাকার কদমতলী থানার মুরাদপুর মাদ্রাসা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
আটকের সত্যতা নিশ্চিত করেন গনমাধ্যমেকে কোতোয়ালি মডেল থানার ওসি এস এম আবু ফরহাদ বলেন, দায়িত্বরত অফিসার আসামীকে নিয়ে ঢাকা থেকে সিলেট রওয়ানা হয়েছে।
এরআগে গত বছরের ২৩ নভেম্বর দুপুরে নগরীর কাজীটুলার অন্তরঙ্গ ৪ নং বাসার তালাবদ্ধ কক্ষ থেকে গৃহবধূ তামান্নার লাশ উদ্ধার করে পুলিশ। এসময় মরদেহের গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। এ ঘটনার পর থেকে স্বামী মামুন পালিয়ে যায়। পরে ওই রাতে নিহতের ভাই সৈয়দ আনোয়ার হোসেন রাজা বাদী হয়ে স্বামী মামুনসহ ৬জনকে আসামী কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় মামুন ছাড়াও অন্য আসামিরা হলেন, এমরান, পারভীন, মাহবুব সরকার, বিলকিস ও শাহনাজ। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
এদিকে একই বছরের ৩০ সেপ্টেম্বর পারিবারিকভাবে ব্যবসায়ী আল মামুনের সাথে তামান্নার বিয়ে হয়। তিনি নগরীর জিন্দাবাজারস্থ আল-মারজান শপিং সেন্টারের ঐশি ফেব্রিক্স নামক ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন। আর তামান্না বেগম দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ফুলদি গ্রামের বাসিন্দা। তবে মা-বাবা ও পরিবারের সদস্যরা গোলাপগঞ্জ পৌর এলাকার এমসি একাডেমি সংলগ্ন একটি বাসায় ভাড়ায় বসবাস করে আসছিলেন। তামান্নার সাথে বিয়ের আগেও আরেকটি বিয়ে করেছিলেন মামুন। মামুনের বিরুদ্ধে আগের স্ত্রীর দায়ের করা মামলাও রয়েছে। আগের স্ত্রীর ঘরে একটি সন্তানও রয়েছে তার।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।