বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ফরীদ উদ্দীন আহমদের ইন্তেকাল

প্রকাশিত: ৩:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১

বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ফরীদ উদ্দীন আহমদের ইন্তেকাল

দৈনিক প্রভাতবেলার সম্পাদক ও প্রকাশক কবীর আহমদ সোহেলের পিতা, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ফরীদ উদ্দীন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সিলেট নগরীর নওয়াগাঁও সাদীপুরস্থ লতিফ হাউজিংয়ের বাসায় বিকেল ৫.২০ মিনিটের সময় ইন্তেকাল করেন । মাওলানা ফরিদ উদ্দিন আহমদ দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মরহুমের নামাজে জানাযা আগামীকাল শুক্রবার বাদ জুমআ নওয়াগাঁও হালু মাঝি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে । নামাজে জানাযা শেষে মানিকপীর টিলাস্থ সিটি কবরস্থানে দাফন করা হবে ।

৮৬ বছর বয়সী মাওলানা ফরীদ উদ্দীন আহমদের গ্রামের বাড়ী মৌলভীবাজারের জুড়ী উপজেলার এরালিগুল গ্রামে । মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে,এক মেয়ে,নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।

এই সংবাদটি 498 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ