বৃহত্তর পকুয়া-সুফিনগর উন্নয়ন পরিষদের উদ্যোগে স্ট্রিটলাইট স্থাপন

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

বৃহত্তর পকুয়া-সুফিনগর উন্নয়ন পরিষদের উদ্যোগে স্ট্রিটলাইট স্থাপন

বড়লেখা উপজেলার ৩নং নিজবাহাদুরপুর ্ইউনিয়নের বৃহত্তর পকুয়া- সুফিনগর উন্নয়ন পরিষদের উদ্যোগে ‘স্ট্রিটলাইট বাস্তবায়ন প্রকল্প ২০২০’এর উদ্বোধন করা হয়েছে। ২ জানুয়ারি ২০২১ শনিবার বেলা ৩ ঘটিকার সময় পরিষদের সভাপতি মাহমুদুর রহমান শরফ এর সভাপতিত্বে পকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাগল- চরিয়া আইডিয়াল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুছ সামাদ ঠিকাদার, অর্থনৈতিক রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক সাইদুর রহমান আবুল, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য সিরাজ উদ্দিন, ৭নং ওয়ার্ড সদস্য রশিদ আহমদ সুনাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, সহশিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক দুলাল উদ্দিন, প্রবাসীদের পক্ষ থেকে ফ্রান্স প্রবাসী মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন টিপু প্রমুখ।

উপস্থিত ছিলেন বৃহত্তর পকুয়া-সুফিনগর উন্নয়ন পরিষদ এর সহ সভাপতিদ্বয় যথাক্রমে মাও. আব্দুল মতিন ও শামছুল ইসলাম, শামীম আহমদ, মোহাম্মদ আব্দুল্লাহ, শরিফুল ইসলাম স্বপন ও কিবরিয়া ইসলাম খান।

অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক আ.ফ.ম শামসুদ্দিন,ও হাসান আহমদ সবুজ, কোরআন তেলাওয়াত করেন আব্দুল আজিজ, মোনজাত পরিচালনা করেন আব্দুল মতিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামবাসী ও প্রবাসীদের অর্থায়নে বিশাল একটি প্রকল্প হাতে নিয়েছে নিজবাদুরপুর । সরকারের পাশাপশি তাদের উদ্যোগে এত বড় প্রকল্প বাস্তবায়ন সত্যিই প্রশংসনীয়। তাদের দেখানো এই উদ্যোগ অন্যান্যরা নিলে দেশ আরো সুন্দর হবে, দ্রুত এগিয়ে যাবে।

উল্লেখ্য: বড়লেখা উপজেলার নিজ বাহদুরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড (পকুয়া- সুফিনগর গ্রামে) প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে পুরো ওয়ার্ডে ৫০টি ‘স্টিট লাইট’ স্থাপনের উদ্যোগ নিয়েছে বৃহত্তর পকুয়া- সুফিনগর উন্নয়ন পরিষদ । ১ম পর্যায়ে ২৫টি স্টিটলাইট স্থাপনের কাজ শুরু হয়েছে।

এই সংবাদটি 1183 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ