বড়লেখায় মায়া হরিণের চামড়া উদ্ধার

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০

বড়লেখায় মায়া হরিণের চামড়া উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অভিযান চালিয়ে দুটি মায়া হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে পৌরশহরের গাজীটেকা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান অভিযান চালিয়ে ওই দুটি হরিণের চামড়া উদ্ধার করেন।

এ সময় মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বন্যপ্রাণী বিভাগ সংশ্লিষ্ট আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে। চামড়া দুটির বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের বড়লেখা রেঞ্জের অতিরিক্ত দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা জুলহাস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী বিভাগ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনওকে নিয়ে অভিযান চালায়।

অভিযানকালে সাইদুল ইসলাম ও ফখরুল ইসলামের বাড়ির মধ্যবর্তী স্থান থেকে দুটি মায়া হরিণের অবৈধ চামড়া উদ্ধার করা হয়।

এগুলো ৩-৪ মাস আগের ছাঁটানো বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত চামড়াগুলো বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ জব্দ করেছে। এ ব্যাপারে মৌলভীবাজার বন্যপ্রাণী আদালতে মামলা দেয়া হবে।

এই সংবাদটি 499 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ