বিয়ানীবাজারে ‘শিশুদের জন্য আমরা’র উদ্যোগে কুরবানি ভাগাভাগি সম্পন্ন

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২০

বিয়ানীবাজারে ‘শিশুদের জন্য আমরা’র উদ্যোগে কুরবানি ভাগাভাগি সম্পন্ন

শিশুদের জন্য আমরা এর উদ্যোগে কুরবানি ভাগাভাগি সম্পন্নঃ
অলিউর রহমান
বিয়ানীবাজার প্রতিনিধি

বহুুল আলোচিত অসহায়,পথশিশুদের স্বার্থে গঠিত সামাজিক সংগঠন শিশুদের জন্য আমরা এর উদ্যোগে আজ বিয়ানীবাজারের সীমান্তের চাতলপাড়ে কুরবানি ভাগাভাগি সম্পন্ন।
বিয়ানীবাজার উপজেলার অবহেলিত ও সুবিধাবঞ্চিত মুড়িয়া ইউনিয়নের সীমান্তবন্তী চাতল গ্রামের ৬০ টি পরিবারের মধ্যে সাড়ে ৪ কেজি করে গরুর গোশত বিতরণ করেছে শিশুদের জন্য আমরা। উক্ত সংগঠনের সংশ্লিষ্টরা “শিশুদের জন্য আমরা” পরিবারের সকল সদস্য, উপদেষ্টা ও এই প্রজেক্টে আর্থিক সহায়তাকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।তারা আরও বলেন, আমরা যেন আগামীতেও এমন মহৎ কাজ করতে পারি, সেজন্য সবার সহায়তা ও দোয়া কামনা করি।তাদের এই কার্যক্রমগুলোর ভূয়সী প্রশংসা করেছেন বিয়ানীবাজারের সর্বস্তরের জনগন।এসময় উপস্হিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ,পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও সাধারন পরিষদের সদস্য বৃন্দ।

এই সংবাদটি 675 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ