বিয়ানীবাজারে ১০০০ পিছ ইয়াবাসহ ২জন আটক

প্রকাশিত: ২:৫৯ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২০

বিয়ানীবাজারে ১০০০ পিছ ইয়াবাসহ ২জন আটক

বিয়ানীবাজারে জেলা পুলিশের মাদকবিরোধী সেলের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শনিবার রাত ৯ টায় সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহবুবুল আলমের তত্ত্বাবধানে মাদকবিরোধী সেলের সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার পারিয়াবহর গ্রাম থেকে ১০০০ পিস ইয়াবাসহ সিদ্দিকুর রহমান ও আজাদ হোসেন নামে দুজনকে আটক করে।

আটক সিদ্দিকুর রহমান মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে ও আজাদ হোসেন একই উপজেলার পাবিজুরি পার গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

এ ঘটনায় মাদকবিরোধী সেলের এসআই মোহাম্মদ কামরুল আলম-এর দাখিলকৃত এজাহারের ভিত্তিতে বিয়ানীবাজার থানায় নিয়মিত মামলা রুজুর প্রস্তুতি চলছে।

এই সংবাদটি 605 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ