ঢাকা |
প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২০
সিলেট করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মহানগর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুরাদ আহমদ মুরন শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে মারা যান।
মুরাদ আহমদের ভাতিজা ও ওয়ার্ড যুবলীগ নেতা আবির হাসান রানা বলেন, তার শ্বাসকস্টজনিত সমস্যা ছিলো। কিন্তু করোনা আক্রান্ত ছিলেন না। তার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আজ বাদ এশা মুরাদ আহমদের জানাজা সম্পন্ন হবে বলে জানান তিনি।
এদিকে, আওয়ামী লীগ নেতা মুরনে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো নাসির উদ্দিন খান।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।