ঢাকা |
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জুন ৭, ২০২০
মহামারী করোনা সংক্রমণ পরিস্থিতির লাগাম টানতে দেশে অঞ্চল ভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। যার ফলশ্রুতিতে আজ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়ন হবে লকডাউন কার্যক্রম। জানা গেছে, রেড, ইয়েলো ও গ্রিন- এই তিন জোনে ভাগ করে রেড জোনের ব্যাপারে সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করবে আইনশৃঙ্খলা বাহিনী। দু’একদিনের মধ্যে লিখিত আদেশ আস লেই মাঠে নাম বে আইন শৃঙ্খলা বাহিনী।
সরকার ঘোষিত রেডজোনের আওতায় আছে পুরো সিলেট জেলা। আর এই জেলার মধ্যে অবস্থান হওয়ায় বিয়ানীবাজারও রেডজোনের অন্তর্গত উপজেলা। জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে রেড জোনে ‘যে কোনো ব্যবস্থা’ নেবে পুলিশ। এই জোনে বাইরে থেকে কেউ ঢুকতে পারবে না, ভেতর থেকে কেউ বের হতে পারবে না। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব জানান, সিলেট বিভাগকে রেডজোন ঘোষণা করে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ সংক্রান্ত দাপ্তরিক কোন আদেশ পাইনি। তবে আদেশ আসার পরই কড়াঁ লকডাউনের কাজ শুরু হবে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শংকর কর বলেন, সরকারি নির্দেশণা বাস্তবায়নে কঠোর হবে আইনশৃংখলা বাহিনী। কোন ধরণের যানবাহন চলতে দেয়া হবেনা। এমনকি ব্যাটারী চালিত রিকশাও বন্ধ করে দেয়া হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।