ঢাকা |
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, মে ২৬, ২০২০
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজার উপজেলায় নতুন করে আরও দুজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। আক্রান্ত দুজনের মধ্যে একজন ৯ বছরের শিশু ও অপরজন ৪৫ বছরের মহিলা। সোমবার মধ্যরাতে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, আক্রান্ত ৯ বছরের শিশুর পিতা করোনায় মৃত বিয়ানীবাজারের আবুল কাশেমের সংস্পর্শে এসেছিলেন এবং অপর আক্রান্ত মহিলা বিয়ানীবাজার থেকে সিলেটের একটি হাসপাতালে গিয়েছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এক আত্মীয়কে দেখতে। পরে তিনি মৃত ঐ আত্মীয়র লাশের সাথে ব্রাক্ষণবাড়িয়া যান এবং সেখান থেকে বিয়ানীবাজারে ফিরলে তার নমুনা টেস্টের জন্য পাঠানো হয়। সোমবার রাতে এ দুজনের করোনা পজেটিব হওয়ার তথ্য পাওয়া যায়।
ডাঃ আবু ইসহাক জানান, নতুন সনাক্ত এ দুই রোগীর ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি সবাইকে সর্তর্ক থাকার অনুরোধ জানিয়ে বলেন, এই মুহুর্তে বিয়ানীবাজারে সামাজিক সংক্রমন ছড়িয়ে পড়েছে, তাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।