ঈদের দিনেও রেহাই দিলনা করোনাঃ বড়লেখায় নতুন একজন সনাক্ত

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, মে ২৬, ২০২০

ঈদের দিনেও রেহাই দিলনা করোনাঃ বড়লেখায় নতুন একজন সনাক্ত

সিলেটকে গতকাল ঈদের দিনও রেহাই দিলো না করোনা। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪১। ঢাকা, সিলেট ওসমানী হাসপাতাল ও শাবিপ্রবির ল্যাবে নমুনা পরীক্ষায় গতকাল নতুন করে ৪১ জনের শরীরে প্রাণঘাতি এ ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়ে। এই ৪১জনকে নিয়ে সিলেটে আক্রান্তের দিক দিয়ে ৭ শ’র ঘরে পা দিতে যাচ্ছে করোনা ।
আজ বড়লেখায় আরো ১ জন সনাক্ত হয়েছেন। তার বাড়ি নিজ বাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাংগন গ্রামে। নাম মনোয়ার হোসেন পিতা আব্দুস সালাম বয়স (২৮)।

এই সংবাদটি 575 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ