ঢাকা |
প্রকাশিত: ৫:১২ পূর্বাহ্ণ, মে ২২, ২০২০
বড়লেখায় বাকীতে মাল বিক্রির ৮৫ টাকা পাওনা চাইতে গিয়ে প্রবাস ফেরৎ যুবকের চুরিকাঘাতে কিশোর খুন হয়েছে। জানা যায় সে এসএসসি পরীক্ষার রেজাল্টপ্রার্থী। তার নাম জাকারিয়া হোসেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির আরেঙ্গাবাদ গ্রামে। চুরিকাঘাতের পরই ঘাতক যুবক আজিম উদ্দিন (৩৫) পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সুত্রে জানা, গেছে, আরেঙ্গাবাদ গ্রামের সালাহ উদ্দিন বাড়ির পাশে টং দোকানে পান, সিগারেট ও কাঁচামালের ব্যবসা করেন। বৃহস্পতিবার দুপুরে তার ছেলে এসএসসি পরীক্ষার রেজাল্টপ্রার্থী জাকারিয়া হোসেন (১৮) দোকানদারী করছিল। প্রতিবেশি তোতা মিয়া বাড়ি থেকে টাকা এনে দিচ্ছেন বলে ডারবি সিগারেটসহ ৮৫ টাকার মালামাল ক্রয় করেন। বিকেল পর্যন্ত অপেক্ষা করেও তোতা মিয়া পাওনা টাকা পরিশোধ করেননি। রাত ৮টার দিকে জাকারিয়া হোসেন দোকানের পাওনা টাকা চাইতে তোতা মিয়ার বাড়িতে যায়। তিনি টাকা নেই বলে তাকে বিদায় করার চেষ্টা করেন। কিন্ত জাকারিয়া হোসেন টাকা না দিলে তার বাবা তাকে বকাঝকা করবেন জানিয়ে বারবার অনুনয় বিনয় করে। এসময় তোতা মিয়ার ছেলে প্রবাস ফেরৎ আজিম উদ্দিন (৩৫) তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সে জাকারিয়া হোসেনকে উপুর্যুপরি চুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই ঘাতক আজিম উদ্দিন গা ঢাকা দিয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন জানান, তিনি লাশের ময়না তদন্তের জন্য বড়লেখা থানা পুলিশকে অবহিত করেছেন।
বড়লেখা থানার এসআই কৃষ্ণমোহন দেবনাথ, বিষয়টি জানার পরই ঘটনাকারীকে গ্রেফতারের জন্য পুলিশ কয়েক দফা অভিযান চালিয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।