ঢাকা |
প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ, মে ২২, ২০২০
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর, আউটডোর সহ রোগীভর্তীর সকল কার্যক্রম আগামী ২৬ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এসময় শুধুমাত্র সীমিত পরিসরে জরুরি বিভাগের কার্যক্রম চলমান থাকবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে , গত ১৭ মে হাসপাতালের একজন ওয়ার্ডবয় এবং আজ ২১ মে হাসপাতালে কর্মরত তিনজন মেডিক্যাল অফিসার করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকে এ সীন্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত মোতাবেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি ব্যতিত ইনডোর, আউটডোর সহ (রুগি ভর্তি সহ) সকল কার্যক্রম আগামী ২৬/০৫/২০২০ খ্রিঃ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। এসময় শুধুমাত্র সীমিত পরিসরে জরুরি বিভাগের কার্যক্রম চলমান থাকবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে গণ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালের একজন ওয়ার্ডবয় এবং তিনজন মেডিক্যাল অফিসার করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকে এ সীন্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কাল থেকে হাসপাতাল জীবনুমুক্ত করার কাজ শুরু করব। এসময় সীমিত আকারে বহির্ভিভাগে রোগী দেখা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।সবাই বাসায় থাকুন, নিরাপদ থাকুন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।