ঢাকা |
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০
করোনা নিয়ে বড়লেখা উপজেলা নির্বাহি অফিসার শামীম আল ইমরানের করুণ স্ট্যাটাস
বড়লেখাবাসীর জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো
দয়াকরে ঘরে থাকুন
**************
রাত ১.৪৭। এই জায়গায় এই সময়ে এই অবস্থায় কেউ হয়তো আমাদের দেখে ভূত ভেবে অজ্ঞান হয়ে যেতে পারে। কিন্তু প্রথম রোজা রাখার পর এই গভীর রাতে চা বাগানের পাশে টিলা আর জংগলের এই জায়গায় আমি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং অফিসার ইনচার্জ কে নিয়ে হাজির হয়েছি একজন করোনা পজিটিভ রোগীর গ্রাম লক ডাউন করতে। পিপিই (ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহকৃত এই পিপিই এর সুরক্ষামান নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার) ছাড়া একজন করোনা পজিটিভ রোগীর বাড়িতে যাওয়ার মত বড় কলিজা আমার নেই। সরেজমিনে গিয়ে উনার কন্টাক্ট হিস্ট্রি শুনতে গিয়ে টাস্কি খেয়ে পরার অবস্থা হয়েছে। আপনারা যদি বাড়িতে না থেকে এভাবে বিনা প্রয়োজনে বাইরে ঘুরাঘুরি করেন তাহলে এই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ কে অন্ধকার করতে আপনিই যথেষ্ট। দয়াকরে ঘরে থাকুন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।