ঢাকা |
প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০
মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছেন। শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই রোগীর করোনা শনাক্ত হয়। করোনা আক্রান্ত ওই যুবক (৩৫) সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি আছেন।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুশান্ত মহাপাত্র জানান, বড়লেখার দক্ষিণভাগ ইউনিয়নের ওই যুবক জ্বর-কাশিসহ করোনার উপসর্গ নিয়ে গত ২০ এপ্রিল শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। শনিবার নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস জানান, আক্রান্ত রোগীর গ্রাম (দক্ষিণভাগ ইউনিয়নের কাসেম পুর) লকডাউন করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।