ঢাকা |
প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০
বিয়ানীবাজার পৌরসভার মুরাদগঞ্জ বাজার সংলগ্ন একটি বাসার শয়নকক্ষ থেকে সাজু মিয়া (২৪) নামে একজন পেশাদার গাড়িচালকের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষ টিম গাড়িচালকের মরদেহ হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় আশপাশ এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে।
নিহত গাড়িচালক সাজু মিয়ার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের লালনগর এলাকায়। তার পিতার নাম নছির উদ্দিন।
জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাড়িচালক সাজু মিয়ার রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, পৌর মেয়র মোঃ আব্দুস শুকুর, বিয়ানীবাজার থানা ওসি অবনী শংকর কর ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী। পরে সকলের উপস্থিতিতে গাড়িচালক সাজু মিয়ার শরীর থেকে করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করার জন্য মরদেহ হাসপাতালে নিয়ে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষ টিম।
নিহতের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে প্রেরণ করা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইশহাক আজাদ। তিনি বলেন, নিহত গাড়িচালকের মৃতদেহ দেখে স্বাভাবিক মৃত্যুই মনে হয়েছে। তবুও সতর্কতা স্বরুপ আমরা তার নমুনা সংগ্রহ করে বৃহস্পতিবার সকালে ল্যাবে প্রেরণ করবো।
এদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ শেষে নিহত গাড়িচালকের লাশ বৃহস্পতিবার সকালে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।