ঢাকা |
প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০
(স্টাফ রিপোটর্স)
;বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস আজ মানুষের জীবন মহাসংকটে ফেলে দিয়েছে। বিশেষ করে দেশের নিম্নআয়ের মানুষের জীবনে নেমে এসেছে দূর্ভোগ। তবে সমাজের বিত্তবান মানুষ এই করোনা সংকট মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
তারই ধারাবাহিকতায় বিয়ানীবাজার উপজেলার লকডাউনের কারণে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন- আল নাজাত জনসেবা তহবিল এর পরিচালক বিয়ানীবাজার পৌরসভা ১নং ওয়ার্ডের (শ্রীধরা) এর বাসিন্দা কুয়েত প্রবাসী ফারুক আহমদ। তিনি পৌর ১নং ওয়ার্ডের (শ্রীধরা) লকডাউনে থাকা ১৫০টি অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী র্পৌছে দেন।
১নং ওয়ার্ডের হতদরিদ্র মানুষের সাথে কথা হলে তারা জানান কুয়েত প্রবাসী ফারুক আহমদ এর মতো সমাজ সেবক বেঁচে থাকুক যুগের পর যুগ। তার মতো জনদরদী, সমাজ সেবক, সাদা মনের মানুষ সব সময় জন্মায় না। আমরা তার সু-স্বাস্থ্য কামনা করি।
ফারুক আহমদ বলেন বিশ্বব্যাপী আতঙ্কের নাম হচ্ছে করোনা ভাইরাস। এটি একটি প্রাণঘাতী ভাইরাস। এই করোনা ভাইরাস প্রতিরোধে দেশে চলছে অঘোষিত লকডাউন। আর তাতে বিপাকে পড়েছেন আমার ওয়ার্ডের খেটে খাওয়া মানুষ। তাদের কথা চিন্তা করে আমি আমার সামর্থ্য অনুযায়ী সহযোগীতা করেছি এবং চেষ্টা করেছি তাদের পাশে থাকার।
তিনি আরো বলেন, মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। মানুষের জন্য কিছু করতে পারলে মনে শান্তি পাই। তাই সারা জীবন এভাবে অসহায় মানুষের পাশে থাকতে চাই।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।