ঢাকা |
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০
মিসবাহ উদ্দিন, বিয়ানীবাজার প্রতিনিধি ঃ বিয়ানীবাজার থেকে সন্দেহভাজন আরোও ১২জনের নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস শনাক্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা। রোববার (১২ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ জীবনানন্দ দেব রায়, এমটিইপিআই জনাব তপন কুমার, ল্যাব ট্যাকনিশিয়ান সুজন অহিরের সমন্বয়ে গঠিত একটি টিম হাসপাতালের আইসোলেশনে থাকা তাবলীগ ও গার্মেন্টস কর্মীসহ আরো ২ জনের নমুনা সংগ্রহ করেছেন।সন্দেহভাজন এই রোগীদের করোনা স্যাম্পল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে ২ জনের করোনা ভাইরাসের উপসর্গ রয়েছে। তবে হাসপাতালের আইসোলেশনে ১০ জনের স্যাম্পল সতর্কতাস্বরূপ পাঠানো হয়েছে।
এদিকে, গত ৪ এপ্রিল থেকে এখন পর্যন্ত বিয়ানীবাজার উপজেলা থেকে সর্বমোট ১৯জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা জন্য প্রেরণ করা হয়েছে। এর মধ্যে পূর্বের ৭টি রিপোর্টই নেগেটিভ এসেছে বলে হাসপাতালের দায়িত্বশীলরা নিশ্চিত করেছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।