সিলেটে আইসুলেশনে থাকা রোগীর নমুনা সংগ্রহ না করার অভিযোগ

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

সিলেটে আইসুলেশনে থাকা  রোগীর নমুনা সংগ্রহ না করার অভিযোগ

সিলেট শামসুদ্দিন হাসপাতালে আইসুলেশনে থাকা আবু তাহেরের (২৪) ৩দিন যাবত নমুনা সংগ্রহ করা হচ্ছেনা বলে অভিযোগ করেছেন স্বজনরা।
জানা যায়, গত ৫ এপ্রিল বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাংগন গ্রামের আব্দুল জলিলের ছেলে আবু তাহেরের বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হওয়ায় সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের ৩নং ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ করোনা ভাইরাস আক্রান্ত কিনা পরীক্ষার জন্য গত ৩ দিন যাবত কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্বজনরা।
তার ভাই আবু সুফিয়ান জানান, ৩ দিন যাবত আমি আমার ভাইকে নিয়ে পড়ে আছি। নমুনা সংগ্রহ করা হচ্ছে না। পাশের বেডের ২জন মারা গেছেন। আমি ভয়ে আছি।
হাসপাতালের ০৮২১-৭১৩৫০৬ নম্বরে যোগাযোগ করা হলে আগামী কাল সকালে নমুনা সংগ্রহ করা হবে বলে জানান।

এই সংবাদটি 807 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ