প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

একটি অনলাইন নিউজ পোর্টালে ‘গোলাপগঞ্জে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ উঠেছে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলার ১১ নং শরীফগঞ্জ ইউনিয়নের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে কবিরুল ইসলাম। প্রতিবাদলিপিতে তিনি বলেন, কতিপয় কুচক্রী মহল আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা- বানোয়াট সংবাদ পরিবেশন করে আমার এলাকায় জনপ্রিয়তা ও দলীয় ভাবমুর্তি নষ্ট করার পায়তারা করছে। তাই আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদে আজমল আলীর স্ত্রী ‘জুলেখা’ বেগমকে জড়িয়ে আমার বিরুদ্ধে যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা- বানোয়াট। আজমল আলী প্রবাসে থাকা অবস্থায় তার স্ত্রী বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত থাকত। এলাকার উঠতি বয়সী ছেলেদের নিয়ে রাত্রি যাপন করত । এলাকার যুব সমাজ ধংসের মুল কারন ‘জুলেখা’। আমি একজন জনপ্রতিনিধি ও ঐ ওয়ার্ডের নির্বাচিত সদস্য হিসাবে আমার নৈতিক দায়িত্ব ছিল জুলেখা বেগমকে নিষেধ করা । আর সেই নৈতিক দায়িত্ব পালন করায় আজমল আলী প্রবাস থেকে এসে তার স্ত্রীর অসামজিক কার্যকলাপ ঢাকা দিতে আমার বিরুদ্ধে এলাকায় নানা অপপ্রচার চালানো সহ অনলাইন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার করছে।
আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
কবিরুল ইসলাম
পিতা- মৃত সিদ্দিকুর রহমান
সদস্য, ১১ নং শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদ, গোলাপগঞ্জ, সিলেট।
সাধারণ সম্পাদক
শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ।

এই সংবাদটি 898 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ