মাসিক ভিন্ন মাত্রার সিলেট বিভাগীয় প্রধান পদে নিয়োগ পেলেন ফয়সল আহমদ

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

মাসিক ভিন্ন মাত্রার সিলেট বিভাগীয় প্রধান পদে নিয়োগ পেলেন ফয়সল আহমদ

মাসিক ভিন্ন মাত্রা পত্রিকার সিলেট বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সল আহমদ। সম্প্রতি পত্রিকাটির কর্তৃপক্ষ তাঁকে এ দায়িত্ব প্রদান করেন।

নতুন এ দায়িত্বের মাধ্যমে তিনি সিলেট বিভাগের সংবাদ সংগ্রহ, সংবাদ পরিবেশন এবং পত্রিকাটির বিভাগীয় কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ফয়সল আহমদ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি দায়িত্ব পাওয়ায় সিলেট বিভাগের মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, জনদুর্ভোগ, অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিয়োগ পাওয়ার পর ফয়সল আহমদ পত্রিকাটির কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সিলেট বিভাগের সাংবাদিক, সংবাদকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সিলেট বিভাগের মানুষের কথা তুলে ধরাই হবে আমার মূল লক্ষ্য। সাংবাদিকতার নীতি ও পেশাদারত্ব বজায় রেখে অর্পিত দায়িত্ব পালনে আমি প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর এ নতুন দায়িত্বে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এই সংবাদটি 6 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ