ঢাকা |
প্রকাশিত: ৩:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯
বিয়ীনীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরশহরের শহিদটিলা-কাজিরবাজার রাস্তার বেহাল অবস্থা । সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন পদক্ষেপ না থাকায় ঘুংগাদিয়া, বড়দেশসহ এ অঞ্চলের কয়েক হাজার মানুষ উপজেলা শহরসহ বিভিন্ন গন্তব্যে রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষের ভোগান্তি বেড়েই চলেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, শহিদটিলা থেকে কাজিরবাজার পর্যন্ত রাস্তাটিতে কর্তৃপক্ষের অবহেলায় ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এছাড়া বড় বড় গর্তে প্রায়ই যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা।
আলাপকালে সিএনজি চালক শাহজান বলেন, ‘ দীর্ঘদিন তাকি আমরার রাস্তা ভাঙ্গা। প্রতিদিন ভাঙ্গা রাস্তাা দিয়া আওয়া যাওয়ার কারনে আমরার গাড়িত কাম করানি লাগে। আর যাত্রীর কষ্ট অয় আমরার পকেটের টাকা খরচ করিয়া রাস্তাত পাতর ফালাাই’ কলেজ শিক্ষার্থী আবিদ বলেন, ‘ভাঙ্গা রাস্তা দিয়া প্রতিদিন কলেজে যাইতে আইতে আমরার অনেক কষ্ট অয়। ই রাস্তা কোন দিন টিক করা অইবো আল্লাহ জানেন’। রাস্তার মেরামত না হওয়ার বিষয়ে জানতে চাইলে বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দস শুক্কুর বলেন, এই রাস্তাটি এলজিইডির কিন্তু কেন তারা এখনও টেন্ডার করেনি এটা আমার অজানা। তবে সড়কের পৌরসভার অংশটি মেরামত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে কাজটি হয়ে যাবে।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা প্রকৌশলী হাসানুজ্জামান বলেন, বিয়ানীবাজারের এলজিইডি আওতাধীন বেশ কয়েকটি সড়ক সংস্কারের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আমাদের পাঠানো তালিকায় এই শহীদটিল্লা ও কাজির বাজার রাস্তাটি রয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার পরই আমরা কাজের জন্য টেন্ডার আহবান করব।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।