ঢাকা |
প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯
বড়লেখা অফিসঃ
উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বুড়ারগুল গ্রামে জলাবদ্ধতা সৃস্টি করে দোষারোপ করছেন এক প্রতিবেশীকে এমন অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে ঐ গ্রামে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায়, বুড়ারগুল ৩নং ওয়ার্ডে ভাঙ্গা ব্রীজের সম্মুখের বদরুল ইসলাম হারী ও আব্দুল হামিদ ময়নার বাড়ীর আঙ্গিনায় এমনভাবে পানি জমে আছে যেন এক মৎস খামার।
এ ব্যাপারে কথা হয় বদরুল ইসলাম হারীর সাথে তিনি জানান, পানি জমা থাকায় চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে। তার অভিযোগ প্রতিবেশি আব্দুন নুর পানি যেতে বাধা দিচ্ছেন। নালা করে পানি বের করে দিচ্ছেন না। তাই আমার বাড়ীর আঙ্গিনায় পানি জমে আছে।
এ ব্যাপারে পাশের বাড়ীর প্রতিবেশী আব্দুন নুর জানান পূর্বে আমার ছোট একটা পুকুর ছিল। আমি পুকুর ভরাট করেছি। জায়গার উপর চারা রোপন করি। আমার প্রতিবেশী আব্দুল হামিদ ময়না ও বদরুল ইসলাম হারী গংরা নিজেই তারা পানি জমা করে আমার উপর দোষ চাপাচ্ছে এবং মিথ্যা অভিযোগ করে বেড়াচ্ছে। বিভিন্ন অপবাধ দিচ্ছে, তাদের জায়গা সমতল থাকায় পানি জমে আছে।
অনুসন্ধানের জানা যায়- সরকারী ড্রেন কিংবা নালা সড়কের পাশে না থাকায় প্রত্যেকের বাড়ীর পানি নিজ দায়িত্বে বাড়ীর পিছন দিয়ে নিস্কাসন করে থাকেন। কিন্তু কি কারনে একে অপরকে দোষারোপ করছেন এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার মাসুক উদ্দিনের সাথে কথা বলতে চাইলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।