সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৯

সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ মিলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। একসাথে কাজ করে আবার নৌকা মার্কাকে বিজয়ী করুন।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে র‌্যালী শেষে বড়লেখা পৌরসভা হলরুমে আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন দেশকে এগিয়ে নেয়ার জন্য একজন দক্ষ, সঠিক সময়ে সঠিক সিদ্বান্ত নেয়ার মতো পরিপক্ক প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। আবার শেখ হাসিনাকে বিজয়ী করে তার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে এক সাথে কাজ করার অনুরোধ করছি।
মন্ত্রী বলেন, দেশে এখন আর কোন গরীব নেই। খাদ্যে এখন দেশ স্বয়ংসম্পুর্ন। প্রতিবছর আমরা ২ লক্ষ টন খাদ্য বিদেশে রপ্তানী করি। এটা একমাত্র শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় সম্ভব হয়েছে।
আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান সুয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 668 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ