ঢাকা |
প্রকাশিত: ৫:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০১৯
: বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার- ২০১৮ পেয়েছেন মৌলভীবাজারের বড়লেখার বৃক্ষবন্ধু সোনাহর আলী। ব্যক্তি মালিকানাধীন নার্সারী শ্রেণিতে সিলেট বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করায় বৃক্ষবন্ধু নার্সারির মালিক সোনাহর আলীকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
শনিবার (০৩ আগস্ট) বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা- ২০১৯ এর সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোনাহর আলী এই পুরস্কার গ্রহণ করেন। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এই মেলার আয়োজন করেছে সিলেটে বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান।
বৃক্ষবন্ধু সোনাহর আলী এর আগেও উপজেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন বৃক্ষমেলায় একাধিক বার প্রথম পুরস্কার পেয়েছেন। বড়লেখা উপজেলার নিজবাহাদুর ইউনিয়নের পশ্চিম মাইজগ্রামের বাসিন্দা সোনাহর আলী ১৯৮২ সালে নিজ বাড়িতে নার্সারী শুরু করেন। এর কয়েক বছর পর তিনি বড়লেখা পৌর শহরের কলেজ রোড সংলগ্ন জমিতে নার্সারী করেন। এখানে নার্সারীর মালিক হিসেবে বিভিন্ন গাছের চারা উৎপাদনে অবদান রাখাসহ গাছের পরিচর্যা ও গাছের যতœ নেওয়ার প্রশিক্ষন দিয়েছে তার প্রতিষ্ঠান।
পুরস্কার পাওয়া প্রসঙ্গে বৃক্ষবন্ধু সোনাহর আলী রবিবার (০৪ আগস্ট) বলেন, ‘পুরস্কার পেয়ে আনন্দিত। এই পুরস্কার আমার কাজে আরো উৎসাহ যোগাবে। আগামীতেও ব্যাপকভাবে সবুজের পরিচর্যা করে যাব। পরিবেশ রক্ষার্থে সব মানুষকে বৃক্ষরোপণ অভিযানে অংশ নেওয়া খুব জরুরী। এই পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
পরগনাহী দৌলতপুর আলিম মাদ্রাসায় সচেতনতামূলক সভা অনুষ্টিত
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।