ঢাকা |
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৯
প্রেস বিজ্ঞপ্তি ঃ
জালিয়াত চক্র আমায় ফাঁসাতে নীল ষড়যন্ত্র শুরু করেছে। তারা বিভিন্ন ভাবে অপপ্রচার করে যাচ্ছে, আমি নাকি সিলিন্ডার জালিয়াতির সাথে জড়িত। আমি যদি এ অপকর্মের সংঙ্গে জড়িত থাকতাম তাহলে আইন শৃংখলা রক্ষা বাহিনী অবশ্যই আমাকে ধরতো। আমি লুকিয়ে নয়, প্রকাশ্যে দিবালোকে গোলাপগঞ্জ চৌমুহনীতে আমার ব্যবসায়ীক প্রতিষ্ঠান কল্পনা এন্টারপ্রাইজ নামে বড় ধরনের সাইনবোর্ড লাগি বৈধ ভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা চালিয়ে যাচ্ছি। গতকাল মঙ্গলবার কল্পনা এন্টারপ্রাইজের মালিক জিল্লুর রহমান গোলাপগঞ্জে সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করেন।
লিখিত বক্তব্যে জিল্লুর রহমান আরো বলেন, আমি আমার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে কল্পনা এন্টারপ্রাইজের মাধ্যমে এশিয়াটিক ¯ট্যান্ডার্ড ওয়েল কোম্পানীর ডিলার হিসেবে সিলিন্ডার সংগ্রহ করে বৈধভাবে বিক্রয় করে আসছি। সম্প্রতি গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ ও দক্ষিণ সুরমার কদমতলীতে আইন শৃংখলা রক্ষা বাহিনী অভিযান চালিয়ে গ্যাস সিলিন্ডার জালিয়াতির সাথে জড়িত বেশ কয়েকজন লোককে আটক করে। সেই সঙ্গে তাদের কাছ থেকে শত শত সিলিন্ডার উদ্ধার করে। এতে জালিয়াত চক্রের দূর্গে বড় ধরনের আঘাত লাগে। এর জন্য এই চক্রটি আমার বৈধ ব্যবসা ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। তিনি আরো বলেন, এই জালিয়াত চক্রের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানাসহ সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা থাকলেও আমার বিরুদ্ধে কোন মামলা নেই। আমি স্বচ্ছ ভাবে ব্যবসা করছি প্রয়োজনে সাংবাদিক ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী পরিদর্শন করে দেখতে পারেন। যারা তার বিরুদ্ধে সড়যন্ত্র করছে তারাই বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় ভিত্তিহীন সংবাদ প্রচার সহযোগিতা করছে বলে তিনি অভিযোগ করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।