ঢাকা |
প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০১৯
সিলেট থেকে এম.এ রশীদ : মৌলভীবাজারের শাহবাজপুরে চৌরাস্তায় সংঘর্ষের ঘটনায় দায়েরী মামলার রায় ঘোষণার পরও পুলিশ সাজাপ্রাপ্ত আসামীদের ধরতে ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলার চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এজাজুল করিম এক জনাকীর্ণ আদালতে এজাহার নামীয় আসামী নুরুল ইসলাম জুনেদ (২৬), মোহাম্মদ আফজল হোসাইন (২১) ও আলতাফ হোসাইন (১৭) এর বিরুদ্ধে দঃবিঃ ৩৪১/ ৩২৪/ ৩০৭/ ৩৪ ধরার অপরাধ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীত ভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় উক্ত আসামীদেরকে দোষী সাব্যস্থ করে প্রত্যেক আসামীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও বিশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন। রায় ঘোষণা কালে আসামীগণ পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা সহ গ্রেফতারী পরোয়ানা ইস্যু করে। মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, আসামীগণ বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির সদস্য এবং আপন তিন ভাই।

বাদী জামিল হোসেন বর্তমান সরকার দলীয় নেতা। আসামীগণ বিগত ২/১১/২০১৬ ইং বিকাল সাড়ে ৫টায় মৌলভীবাজার জেলাধীন বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারের চৌরাস্তায় বাদীপক্ষের লোকদের উপর লোহার রড, কুড়াল, লাঠি, ডেগার, রাম দা, ক্রিকেট ব্যাট ও হকিস্টিক ইত্যাদি অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বাদী ও তার দলের লোকজন গুরুতর আহত হন। এই ঘটনায় ওই দিন বড়লেখা থানার শাহবাজপুর গ্রামের মৃত ইর্শাদ আলীর পুত্র জামিল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষে আদালতে মামলা পরিচালনা করেন এডভোকেট আজাদুর রহমান পিপি এবং আসামী পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন এডভোকেট মাসুক আহমদ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।