বিয়ানীবাজারে মোটরসাইকেলসহ চোর গ্রেফতার

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৯

বিয়ানীবাজারে মোটরসাইকেলসহ চোর গ্রেফতার

৮ জুলাই গোপন সংবাদের ভিত্তিত্বে রাত ১১.৩০ ঘটিকার সময় উপজেলার চরিয়া এলাকায় বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ১ টি গ্লামার মোটরসাইকেল সহ চোর কামরুল আলম রেজা (২০), পিতা-নাজমুল আলম, সাং-আষ্টঘরী, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেটকে হাতে নাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উদ্ধারকৃত গ্লামার মোটর সাইকেল চুরির কথা স্বীকার করে। তার বিরুদ্ধে মামলা রুজুসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। অফিসার ইনচার্জ জানান কামরুল আলম রেজার দেয়া তথ্যমতে বিয়ানীবাজার থানার মোটরসাইকেল চোর দলের সকল সদস্যদের খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে। পুলিশী অভিযান অব্যাহত আছে।

এই সংবাদটি 603 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ