মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিককে হত্যার হুমকী।প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিককে হত্যার হুমকী।প্রতিবাদে মানববন্ধন

শ্রীমঙ্গলের এক সাংবাদিক কে হত্যার হুমকী দেয়ার প্রতিবাদে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের আয়োজনে আজ রোববার শহরের চৌমুহনা চত্বরে বেলা সাড়ে দশ ঘটিকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এসময় সাংবাদিককে হুমকীদাতা অজ্ঞাত ব্যক্তির পরিচয় বের করে আইনের আওতায় এনে অবিলম্বে শাস্তি কার্যকর করার দাবী জানান তারা।
শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আনিছুল ইসলাম আশরাফী বলেন,”যেকোনো সাংবাদিককে হুমকী দেয়া অন্যায়।যদি কোনো সাংবাদিক আক্রোশ মূলক কোনো সংবাদ কারো বিরুদ্ধে করে তবে তার জন্য আইনী ব্যাবস্থা রয়েছে।এছাড়া অনলাইন প্রেসক্লাবের সাথে জড়িত হলে সেটার জন্য আমরা রয়েছি”।

শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি রোমান আহমেদ শিপুল বলেন,”আমাদের সাংবাদিককে হত্যার হুমকী কোনোভাবেই মেনে নেয়া যায়না।আমি শ্রীমঙ্গলবাসীকে বলতে চাই আমরা যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত।আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবী করছি”।

উল্লেখ্য,সুদীপ কৈরী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাও চা বাগানের বাসিন্দা।তিনি অনলাইন গণমাধ্যম চা-শ্রমীক ডটকমে রিপোর্টার হিসেবে দায়িত্বরত আছেন।
সুধীপ কৈরী জানান,”গত ২১ জুন সন্ধ্যা ৭:৫৮ মিনিটে অপরিচিত একটি নাম্বার থেকে আমাকে হত্যার হুমকী দেয়া হয়।এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় আমি একটি সাধারণ ডায়েরি(জিডি নং:১৩৭৫) করেছি।আমি এই ঘটনার সুষ্টু বিচার দাবী করছি”।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক দুলাল বলেন,”যে বা যারা হুমকী দিয়েছে বা দিবে তাদের বিরুদ্ধে আমরা যথাযত আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করবো”।

এই সংবাদটি 589 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ