ঢাকা |
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলাধীন সারপার নয়াগ্রাম ক্যাম্প সংলগ্ন এলাকায় ভারত- বাংলা যৌথ বাজার চালুর জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন সিলেট বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী।
২৫ জুন মঙ্গলবার বেলা ১টার দিকে নয়াগ্রাম সীমান্ত ফাঁড়ি সংলগ্নে ১৩৬৪ নং পিলার ও গমিনপুর (প্রস্তাবিত ভারত- বাংলা বাজার) এলাকায় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজিবি ৫২’র অধিনায়ক ফয়েজ আহমদ, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো: আব্দুস শুকুর, ফাড়ির ইনচার্জ সুবেদার জাকির হোসেন, সাংবাদিক ফয়জুল হক শিমুল।
পরিদর্শন কালে বিভাগীয় কমিশনার এলাকাবাসীর মতামত গ্রহণ করেন।
এর পূর্বে তিনি উপজেলার অন্যতম সারপার সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে স্থাপিত ‘মুক্তিযুদ্ধের টর্চার সেল’ পরিদর্শন ও পুস্তবক অর্পণ এবং বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাসুম মিয়া’র সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদির, ও স্বাগত বক্তব্য রাখেন পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদ।
মতবিনিময় অনুষ্ঠান শেষে সারপার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘বৃক্ষ রোপন’ করেন অতিথিবৃন্দ।
ফুল দিয়ে অতিথিদের বরণ করেন সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ ফয়জুল হক (শিমুল), পূর্ব মুড়িয়া হিফজুল ক্বোরআন মাদরাসার সুপার ফয়েজ আহমদ, সারপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, উপজেলা স্কাউট দলের পক্ষ থেকে ললিত মোহন বিশ^াস।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।