জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০১৮

জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন

হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধি

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও ভিক্ষাবৃত্তি নিরসনে বিশেষ অবদান রাখায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ-কে মৌলভীবাজার জেলা প্রশাসন এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।

(গত ১৯ আগষ্ট) মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এই পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জেলার সকল সরকারি কর্মকর্তাসহ জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলি ও উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক।

এই সংবাদটি 755 বার পঠিত হয়েছে