ঢাকা |
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৮
হাবিবুর রহমান খান,জুড়ী থেকে
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের মৃত রুক্কু মিয়ার মেয়ে আম্বিয়া বেওয়া (৫০)। গত বছরের বন্যায় তার বসত ঘরটি বাসিয়ে নিয়ে যায়। উপায়ান্তর না দেখে আম্বিয়া বেওয়া আশ্রয় নেন অন্যের বাড়ীতে। আাম্বিয়া বেওয়ার কষ্টের কথা শুনে বেলাগাঁও যুব ও সমাাজ কল্যান পরিষদের উপদেষ্টা হারিস মোহাম্মদসহ অন্যান্য উপদেষ্টা সকল সদস্যদের মাথে পরামর্শ ক্রমে আম্বিয়া বেওয়ার বসত ঘর নির্মানের উদ্যোগ গ্রহন করা হয়।
সদস্যদের আর্থিক সহায়তা ও শ্রমে প্রায় ১ লাখ টাকা ব্যয়ে আম্বিয়া বেওয়ার বসত ঘরটি নির্মান করে দেয়া হয়।গত ৩০,,৭,২০১৮ইং আম্বিয়া বেওয়াকে ঘরটি বুঝিয়ে দেয়া হয়। এক প্রতিক্রিয়ায় আম্বিয়া বেওয়া বলেন,ঘর হারিযে অনেক দিন অন্যের বাড়ীতে আশ্রিত ছিলেন,, নিজ ঘরে ফিরতে পেয়ে তিনি অনেক খুশি।যুব কল্যান পরিষদের সভাপতি মানিক মিয়া ও সহ মভাপতি জাহিদ হাসান জমির বলেন, পরিষদের সদস্যদের আর্থিক সহযোগিতার কারনে আম্বিয়া বেওয়ার ঘর নির্মান করে দেয়া সম্ভব হয়েছে। ভবিষ্যতেও কম ভাগ্যবানদের কল্যানে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।