“বসন্তের স্বপ্ন” –হাবিবুর রহমান খান–

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, জুন ২, ২০১৭

“বসন্তের স্বপ্ন”     –হাবিবুর রহমান খান–
“বসন্তের স্বপ্ন”
    –হাবিবুর রহমান খান–
.
আরেকটি বসন্ত গেলো
জীবন থেকে ঝরে,
হাতের মুঠোয় পাইনি কিছু
হিসেব-নিকেশ করে।২১টি বছর চলে গেলো জীবন থেকে মোছে।
.
কোথায় গেলো দিনগুলো হায়
কোন সে পথে চলে,
দেয়নি তো কেউ আজো এসে
একটি মালা গলে।
.
মাঠ গড়িবার আশে তবু
পাহাড় কেটে চলি,
দুঃখ ব্যথা আসে যত
পায়ের নীচে দলি।
.
আশার আশে বসে আছি
ভরবে বাগান ফুলে,
এই বাগানে আসতে পারে
কেউ কখনো ভুলে।
.
স্বপ্ন দিয়ে বাঁধা ঘরে
আছি অনেক সুখে,
স্বপ্নরা যে যাচ্ছে দিয়ে
শীতল পরশ বুকে।

এই সংবাদটি 975 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ