ঢাকা |
প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, মে ১১, ২০১৭
আব্দুস সবুরঃ
মৌলভীবাজারের জুড়ীতে গত ১০ই মে (বুধবার) সকাল ৯ টা থেকে ৫টা পর্যন্ত মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি ব্লাড গ্রুপিং,স্বাস্থ্য শিক্ষা ও মেডিকেল ক্যাম্পএর আয়োজন করে জুড়ি উপজেলা ফাউন্ডেশন।
“সুস্থ দেহ সুস্থ মন, সুখী সুন্দর হোক জীবন” এই স্লোগানকে সামনে রেখে জুড়ী উপজেলা ফাউন্ডেশনের আয়োজনে, হার্ট টু হার্ট ফর হিউম্যানিটি বাংলাদেশের সহযোগীতায় এবং ডা: মুহিবুর রহমান জুয়েলের একান্ত প্রচেষ্টায় ঢাকাসহ সারাদেশের ৪২ জন এমবিবিএস ডাক্তারের উপস্থিতে ‘মেডিকেল ক্যাম্প স্বাস্থ্য শিক্ষা ব্লাডগ্রুপিং‘ প্রোগ্রামএর মাধ্যেমে হাজারো অতি দরিদ্র অসহায় ভুক্তবোগী জন সাধারনকে ফ্রি চিকিৎসা সেবা পাওয়ার সুজুগ করে দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্প স্বাস্থ্য শিক্ষা ব্লাডগ্রুপিং প্রোগ্রামের উদ্বোধন করেন জায়ফরনগর ইউপি চেয়ারম্যান ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য হাজী মাছুম রেজা,উপজেলা আওমীলীগ যুগ্ম আহবায়ক শফিক আহমদ, জুড়ী টাইমসের সম্পাদক মন্ডলীর সভাপতি ও ব্রিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আজিজুর রহমান আজিজ, মক্তদীর বালিকাউচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য ও ম্যানেজিং কমিটি সহ–সভাপতি হুসনে আরা, জুড়ী মাধ্যমিক শিক্ষা
সমিতি সভাপতি ও মক্তদীর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইছহাক আলী , ও জুড়ী উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক, “হাকালুকি নিউজ” সম্পাদক এম এম সামছুল ইসলামপ্রমুখ।
উল্লেখ্য, ৯ টি মেডিকেল বুথের মাধ্যমে ঢাকাসহ সারাদেশের ৪২ জন ডাক্তার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ২ হাজারের অধিক রোগী রেজিষ্টেশনের মাধ্যমে চিকিৎসা সেবাপ্রদান করেন।
তাদের সহযোগী পার্টনার ছিলো আল-ইখওয়ান সমাজ কল্যাণ সংস্থা, সম্ভাবনার বেলাগাও যুব ও সমাজ কল্যাণ পরিষদ, ও হাকালুকি ব্লাড ফাউন্ডেশন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।