বিয়ানীবাজার কলেজের অনার্সে ২৪৫টি আসন বেড়ে ৬৫০এ উন্নীত

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬

বিয়ানীবাজার কলেজের অনার্সে ২৪৫টি আসন বেড়ে ৬৫০এ উন্নীত

সিদ্দিক আহমদঃ বিয়ানীবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিয়ানীবাজার সরকারি কলেজের অনার্স কোর্সে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ২৪৫ টি আসন বৃদ্ধি করে ৬৫০ এ উন্নীত করা হয়েছে। এ বছর থেকেই এই আসনে ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারবে।

কলেজ সূত্রে জানা যায়,  অনার্স কোর্স কলেজে চালু হবার পর থেকে ৬ টি বিভাগের মোট ৪০৫ টি আসন ছিল। শুরুতেই বাংলা বিভাগে ৬৫টি, ইংরেজিতে ৫০টি, রাষ্টবিজ্ঞানে ৮০টি, অর্থনীতিতে ৭০টি, হিসাববিজ্ঞানে ৭০টি এবং ব্যবস্থাপনায় ৭০টি আসন ছিল। অনার্স কোর্সের “দর্শন” বিভাগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ৫০ টি আসনে যুক্ত হয়েছে। বর্তমানে ৬টি বিভাগের আসন সংখ্যা ১শতটি করে ৬শত আসনে উন্নীত করা হয়েছে এবং নতুন যুক্ত হওয়া দর্শন বিভাগে ৫০টি আসন নিয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ৬৫০ টি আসনে উন্নীত শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ জানান, আজকের এই কলেজের অবস্থান শিক্ষামন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এসেছে। অনার্স থেকে শুরু এ বছর মাস্টার্স শুরু হয়েছে।  এজন্য শিক্ষামন্ত্রীর কাছে  বিয়ানীবাজারবাসী ও কলেজ কর্তৃপক্ষ কৃতজ্ঞ।

এই সংবাদটি 576 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ