পুনঃর্বাসনের আশ্বাস দিয়ে ১ যুগের মাদক ঘাটি ধ্বংস করলেন বিয়ানীবাজারের ওসি

প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৬

পুনঃর্বাসনের আশ্বাস দিয়ে ১ যুগের মাদক ঘাটি ধ্বংস করলেন বিয়ানীবাজারের ওসি

হাসান আহমদ: কুখ্যাত এক ব্যক্তিকে মাদক ব্যবসা থেকে ফেরাতে এবং তার বাড়ির ১ যুগের মাদক ঘাটি ধ্বংস করতে বিরল উদ্যোগ নিয়েছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী । পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক থেকে নিজেকে দূরে রাখার প্রচেষ্টা চালাচ্ছেন বারইগ্রামের বসন্ত রবি দাস নামক ঐ ব্যক্তি ।

পুলিশ সূত্র জানায়,দীর্ঘ ১ যুগ থেকে মাদক ব্যবসা চালিয়ে নিজের বাড়িকে মাদক ঘাঁটি হিসেবে গড়ে তুলেছেন উপজেলার বারইগ্রামের বসন্ত রবি দাস । একাধিকবার পুলিশের খাঁচায় গেলেও জামিনে বেরিয়ে আসার পর ফের একই ব্যবসায় মত্ত থাকেন রবি । গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি কিছুদিন পূর্বে একাধিক পুলিশ সদস্য নিয়ে অভিযান চালান রবির বাড়িতে । সেখানে তারা অভিযোগের সত্যতা পেয়ে বারবার জেলে ঢুকানোর পরও এ পথ পরিহার না করার বিষয়ে রবির কাছে জানতে চান । রবি পুলিশকে জানান,অভাবের তাড়নায় তিনি এ পথ ধরেছেন । এ ব্যবসা থেকে আয় করে তিনি সংসার চালান । এ পথ ছেড়ে তিনি চলতে পারবেন না । রবির করুণ কাহিনী শুনে ওসি তাকে এ ব্যবসা ত্যাগ ও বিকল্প আয়ের উৎস খোঁজার শর্তে প্রতি মাসে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন ।

পুলিশ কর্মকর্তার আশ্বাসে রবি নিজেকে মাদক থেকে দূরে এবং তার বাড়ির ঘাঁটি ধ্বংস করার অঙ্গিকার করেছেন । গত ১ অক্টোবর থেকে পুলিশকে দেয়া অঙ্গিকার রক্ষা করে চলছেন জানিয়ে বসন্ত রবি দাস এ প্রতিবেদককে বলেন,’স্যার (ওসি) আমাকে আর্থিকভাবে সাহায্যের মাধ্যমে কর্মসংস্হানের সুযোগ করে দেবেন বলায় আমি আর কোনো দিন মাদকের মত খারাপ ব্যবসায় জড়িত হব না বলে অঙ্গিকার করেছি । আমি এখন মাদক ব্যবসা করি না এবং কাউকে করতেও বলিনা । আমি ভালো হওয়ার চেষ্টা করছি, স্যাররা (পুলিশ) আমাকে সহযোগিতা করলে আমি হক্ব-হালালভাবে সংসার চালানোর চেষ্টা চালাব ।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার বলেন,’ একজন ব্যক্তিকে খারাপ ব্যবসা থেকে ফেরানো মানে একটি সমাজকে রক্ষা করা । আমরা এটি বিশ্বাস করে বসন্ত রবিকে কর্মসংস্হানের সুযোগে সহযোগিতার আশ্বাস দিয়েছি । বর্তমানে আমরা তাকে নজরদারীর মধ্যে রেখেছি । যদি সত্যি সত্যি সে মাদক থেকে নিজেকে দূরে রাখতে পারে তাহলে আমরা সহায়তা করবো ।অন্যতায় তার বিরোদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে । ‘

ওসির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সময়চিত্র সম্পাদক এম. ফয়জুল হক শিমুল তিনি বলেন – “পাপকে ঘৃনা কর পাপীকে নয়’’ একটি ভাল উদ্যোগের জন্য একটি সমাজ ভাল হয়ে যেতে পারে। সমাজ থেকে এসব অসামজিক কার্যকলাপ দুর করতে সকলের সম্মিলিত ও সমন্বিত উদ্যোগে প্রয়োজন। ওসি চন্দন কুমার চক্রবর্তী’র উদ্যোগকে আমি স্বাগত জানাই।

এই সংবাদটি 380 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ