ঢাকা |
প্রকাশিত: ৪:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৬
হাসান আহমদ: লোডশেডিং নয়,দূর্ঘটনা বা যান্ত্রিক ত্রুটির কারণে ঘন্টারপর ঘন্টা বিদ্যুৎহীন থাকার অসহনীয় দূর্ভোগ পিছু ছাড়ছে না বিয়ানীবাজারবাসীর । এ নিয়ে বিভিন্ন মাধ্যমে পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্টদের সমালোচনায় স্বরব হয়েছেন এ উপজেলার ৪৩ হাজার গ্রাহকের সিংহভাগই । পৌর শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুতের সমবিভ্রান্তি অব্যাহত থাকায় সমালোচকের তালিকায় ব্যাংকার,ব্যবসায়ী,ছাত্র-শিক্ষকদের পাশাপাশি রয়েছেন সাধারণ গ্রাহকরা । সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সব চেয়ে বেশি আলোচনা-সমালোচনা লক্ষ করা গেছে ।ভুক্তভোগীরা বিদ্যুৎ বিভ্রাটের ফলে ব্যবসা,লেখাপড়া সহ বিভিন্ন ক্ষেত্রে যে নেতিবাচক প্রভাব পড়ে তা উল্লেখ করে সমস্যার আশু সমাধান দাবী করেছেন । এ নিয়ে সম্প্রতি দাঁনা বাধছে আন্দোলন । গ্রাহকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন মিডিয়ায় । পৌর শহরের ব্যবসায়ী ও দলিল লিখক মো:আলী হোসেন বলেন,’ফটোকপি,কম্পোজ,ইমেইল সহ ইন্টারনেটের যাবতীয় কাজে বিদ্যুত অপরিহার্য । প্রায় দিনই ঘোষণা দিয়ে কিংবা ঘোষণা ছাড়া ৪/৫ ঘন্টা বিদ্যুত বিচ্ছিন্ন রাখা হয় । এতে ঐদিন একশ টাকাও আয় করা যায় না । শুধু আমার নয়,যেখানেই এ জাতীয় ব্যবসা প্রতিষ্টান রয়েছে তাদেরকে এভাবে লোকসান গুণতে হয় । তার প্রশ্ন,ব্যবসায়ীরা সময়মত বিদ্যুত বিল পরিশোধ করেও যদি বিদ্যুতের কারণে ব্যবসায় লাভ করতে পারেন না তাহলে কিভাবে বিল পরিশোধ করে যাবেন ।দিনের পর দিন এরকম সমস্যা চলে আসছে,এভাবে ব্যবসা-বাণিজ্য চালানো সম্ভব নয় ।
আসন্ন জেএসসি পরীক্ষার্থী আলম হোসেন বলে,’আমাদের পরীক্ষা একেবারে নিকটে । সন্ধ্যা পর থেকেই পড়ার টেবিলে না বসলে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হবেনা । এ অবস্হায় আমরা রাতে বিদ্যুতের জ্বালায় পড়তে পারিনা ।’ দীর্ঘদিন থেকে চলমান এ সমস্যা কি কারণে সমাধান হচ্ছে না,আদৌ কবে নাগাদ এ ভোগান্তি থেকে পরিত্রাণ মিলবে -তা জানার আগ্রহ ভুক্তভোগী গোটা উপজেলাবাসীর ।
এ বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুতের ডিজিএম মো:আজিজুর রহমান সরকার এ সমস্যা সৃষ্টিতে স্হানীয় কোনো কর্মকর্তা-কর্মচারীর হাত নেই বলে দাবী করেছেন । তিনি এর ব্যাখ্যায় বলেন,দক্ষিণ সুরমা,গোলাপগন্জ,বিয়ানীবাজার- জকিগন্জ বিদ্যুৎ পায় সিলেটের কুমারগাও বিদ্যুৎ গ্রীড থেকে ।এই গ্রীড থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে যাওয়া তার যে পরিমাণ বিদ্যুত ধারণ করতে পারে এর তুলনায় প্রতিনিয়ত বেশি মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে বিভিন্নউপজেলায় । প্রাকৃতিক দূর্যোগ সমস্যার অন্যতম কারণ । ঝর-তোফান ছাড়াও লোড বেশি হওয়াতে বিদ্যুতের মূল তারে যখন তখন ছোট বড় সমস্যা দেখা দেয় । পূর্ব,দক্ষিণ ও উত্তর দিকে বিস্তির্ণ হয়ে যাওয়া তারের কোনো অংশে গাছ পড়ে বা অন্য কোনো কারণে সমস্যা সৃষ্টি হলে ঐ তারের সাথে যেসব অঞ্চলের তারের সংযুক্তি রয়েছে সেসব অঞ্চলে সাথে সাথে বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে যায় ।
বিচ্ছিন্ন হওয়ার ৫/৬ ঘন্টা পর বিদ্যুত আসার কারণ জানতে চাইলে তিনি বলেন,’কোথায় সমস্যা হয়েছে তা খুঁজে বের করতেই ১ থেকে দেড় ঘন্টা লেগে যায় । তারপর ৪/৫ ঘন্টায় লাইনম্যানরা তা ঠিকঠাক করার পর বিদ্যুত সংযোগ দেয়া হয় । এ সমস্যা পুরনো এবং চারখাই বিদ্যুত গ্রীড চালু না হওয়া পর্যন্ত এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনাও নেই ।’ ডিজিএম বলেন,’আমি যে চেয়ারে (পদে) আছি ওখানে অন্য কেউ আসলেও সহসা এই সমস্যা সমাধান করতে পারবে না । আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি । রাত ১১/১২ টার সময় দূর্ঘটনা ঘটলেও আমরা রাত জেগে তা সংস্কার করার প্রাণপন চেষ্টা করি ।’সম্ভাবনাময় চারখাই বিদ্যুত গ্রীড’র একজন কর্মকর্তা এ প্রতিবেদককে জানান,গ্রীডের কাজ চলছে । ২০১৭ সালের জুন মাসে পুরো কাজ শেষ হতে পারে । জুলাই কিংবা ডিসেম্বরে তা চালুর ব্যাপারে সংশ্লিষ্ট সবাই আশাবাদি । এটি চালু হয়ে গেলে বর্তমানে বিয়ানীবাজারবাসী যে অসহনীয় দূর্ভোগ অনুভব করছেন তার প্রায় ৮০ শতাংশ থাকবে না বলে মনে করেন বিদ্যুত বিভাগ সংশ্লিষ্টরা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।