বিয়ানীবাজারে মোটর সাইকেল চুরির দায়ে ১ ব্যক্তি আটক

প্রকাশিত: ৬:০৩ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৬

বিয়ানীবাজারে  মোটর সাইকেল চুরির দায়ে ১ ব্যক্তি আটক

ইমরান হোসেন আলম :- বিয়ানীবাজার উপজেলার সুপাতলা গ্রামের সৌদি প্রবাসী নজরুল ইসলামের বাড়ি থেকে মোটর সাইকেল চুরির সময় হাবিব নামে একজনকে হাতে নাতে  ধরে পুলিশে দেয়া হয়।

জানা যায় শুক্রবার দিবাগত রাতে বাড়ির  তালা ভেঙ্গে ডিসকাভার (১৫০ সি:) মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় বিয়ানীবাজার সুপাতলাস্থ গ্যাস পাম্পের কাছে এলে স্হানীয়  জনতার হাতে ধরা পড়ে সে।
স্থানীয় জনতার কাছে আটকের পর বিয়ানীবাজার থানা  পুলিশের কাছে র্সোপদ করা হয় তাকে  ।
জানাযায়, সে দুতলা বাড়ির ছাদের উপর দিয়ে এসে ঘরের তালা ভেঙ্গে মোটর সাইকেলটি নিয়ে যাওয়ার সময় সুপাতলাস্থ গ্যাস পাম্পের প্রহরীর  সন্দেহ হলে তিনি তাকে আটক করেন ।

বিয়ানীবাজার থানা ডিউটি অফিসার জানান, তাদের কাছে সে নিজের নাম হাবিব ও তার বাড়ি দুবাগে বলে জানায়। এ রিপোর্ট পাওয়া পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি তবে সৌদি প্রবাসী মোটর সাইকেল মালিকের বোন এ প্রতিবেদককে থানায় অভিযোগ করবেন বলে জানান।

এই সংবাদটি 463 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ