জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিয়ানীবাজার সরকারী কলেজের মানববন্ধন।

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৬

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিয়ানীবাজার সরকারী কলেজের মানববন্ধন।

সোহান আহমদ:দেশব্যাপী সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গি হামলার প্রতিবাদে logo new potakaবিয়ানীবাজার সরকারী কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় বিয়ানীবাজার সরকার কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়।এতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ নাথ সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে দর্শন বিভাগের সহযোগি অধ্যাপক  রফিকুল ইসলাম মল্লিক,অথনীতি বিভাগের সহযোগি অধ্যাপক ফজলুর রব, প্রভাষক রহিম,প্রভাষক মো:শফিউল্লা দিদার,প্রভাষক জহির উদ্দিন, প্রমুখ বক্তব্য রাখেন। কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী এতে অংশ নেয়।বক্তারা বলেন, জঙ্গিগোষ্ঠী শিক্ষার্থীদের বিভিন্নভাবে মগজ ধোলাই করে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করছে। জঙ্গিবাদ দেশের অগ্রযাত্রাতে বাধা সৃষ্টি করছে। সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে হবে।এ সময় বক্তারা জঙ্গিবাদ একটি জাতীয় সমস্যা তুলে ধরে এর সমাধানে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান

এই সংবাদটি 490 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ