বিয়ানীবাজার পুলিশের ব্যাপক তৎপরতা: আটক ৬

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

বিয়ানীবাজার পুলিশের ব্যাপক তৎপরতা: আটক ৬

স্টাফ রিপোর্টার:ঈদের পর থেকেই ব্যাপক তৎপরতা শুরু করেছে বিয়ানীবাজার থানা পুলিশ । গ্রেফতারী পরোয়ানাভুক্ত,দাগী অপরাধী,তালিকাভুক্ত মাদক  ব্যবসায়ী-সেবনকারী ও সন্দেহভাজনদের আটক করতে দৃশ্যমান তৎপরতায় বেশ সফলতাও পাচ্ছে তারা । প্রতিদিনই আটক অভিযান চালিয়ে ‘অপরাধীদেরকে’ নিয়ন্ত্রণে আনার  কঠোর প্রক্রিয়া চালানো হচ্ছে । ২/৩ জন বা তারও বেশি করে আসামী প্রতিদিন পুলিশের খাঁচায় বন্দি হচ্ছেন । নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ( বৃহস্পতিবার)  দিনভর  তৎপরতা চালিয়ে  ৬ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে আটক করা হয়েছে বলে প্রাথমিক তথ্য দিয়েছে বিয়ানীবাজার থানা পুলিশ । আটককৃতদের মধ্যে অন্যান্য মামলার পাশাপাশি কারো কারো বিরুব্ধে রাজনৈতিক মামলা রয়েছে বলেও জানা গেছে ।

এই সংবাদটি 555 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ