বিয়ানীবাজারে অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রীদের অসন্তোষ

প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০১৬

বিয়ানীবাজারে অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রীদের অসন্তোষ

 

  1. স্টাফ রিপোর্টার:  গ্যাসের মূল্য বৃদ্ধি ও ভাঙ্গা রাস্হার অজুহাতে বিয়ানীবাজারের বিভিন্ন আঞ্চলিক সড়কে সিএনজি চালিত  ভাড়া বৃদ্ধিতে যাত্রীরা অসন্তোষ প্রকাশ করছেন । বেটারী চালিত অটোরিকশা বন্ধের দাবীতে যখন  পৌর শহরের সিএনজি ও মাইক্রোবাস চালক সমিতি আন্দোলন করছেন  তখনই  সিএনজি চালকরা গলাকাটা ভাড়া আদায় করার কারণে মানুষ অটোরিকশা চড়তে বাধ্য হচ্ছে-এমন অভিযোগ  করছেন যাত্রীরা।তবে  বিদ্যুৎের ঘাটতি রোধে বেটারী চালিত রিকশা বন্ধের পক্ষে -আলাপকালে অধিকাংশ যাত্রী এমনই মত দিতে দেখা গেছে । যাত্রীরা বলছেন,সিএনজি চালকদেরকে বেটারী চালিত রিকশা বন্ধ করার আন্দোলনের সাথে  সাথে যেসব রোডে  অযৌথিকভাবে গলাকাটা ভাড়া আদায় করছেন সেসব রোডে বর্ধিত ভাড়া কমিয়ে  আনার উদ্যোগ  নেয়া প্রয়োজন । এরকম হলে যাত্রী সাধারণ সিএনজি চালকদের সাথে একাত্ব হবেন এবং অটোরিকশা চড়া বন্ধ করবেন । খোঁজ নিয়ে জানা যায়,বিয়ানীবাজার কলেজ রোড থেকে দক্ষিণ দাসউরা পর্যন্ত সিএনজি ভাড়া ছিল ৩০ টাকা ।  গণ্যমান্যদের সাথে আলোচনা ছাড়াই গ্যাসের মূল্য বৃদ্ধির অযুহাত দেখিয়ে  এ ভাড়া করা হয়েছে ৩৫ টাকা । গাংকুল নিউ মার্কেট থেকে বিয়ানীবাজার কলেজে আসেন জামাল হোসেন নামের  এক অনার্স পড়ুয়া ছাত্র । সে বলে,নিউ মার্কেট থেকে বিয়ানীবাজারের সিএনজি ভাড়া ৩০ টাকা থাকাকালেও  বেশি মনে হতো । এখন তা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে । আসা যাওয়াতে ৭০ টাকা  প্রয়োজন, এত টাকা খরচ করে প্রতিদিন কলেজে আসা কি করে সম্ভব ?  জামালের মত আরো অনেক শিক্ষার্থী,অভিভাবক ও সাধারণ যাত্রীদের প্রশ্ন একই ।প্রতিদিন এরকম প্রশ্নের সম্মুখীন হলেও নানা অযুহাত ও যুক্তি চালকদের ।গলাকাটা ভাড়া আদায় করেই যাচ্ছে তারা ।একই এলাকার অন্যএকজন মুরব্বী জানান,যখন প্রথম গাংকুল নিউ মার্কেট-বিয়ানীবাজার সিএনজি’র সাধারণ সার্ভিস শুরু হয় তখন ভাড়া নির্ধারণ নিয়ে একটি সভা হয়েছিল । সেসভায় ২৫ টাকা ভাড়া নির্ধারণে বেশির ভাগের মতামত  ছিল । ‘রাস্তা ভাঙ্গাচোরা’-এই অযুহাত দেখিয়ে চালকরা অনুরোধ করায়  শর্তসাপেক্ষে  ৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল । তখন অনেকে আপত্তি জানালে রাস্তা সংস্কার হলে তা কমিয়ে ২৫ টাকা হবে মর্মে ঘোষণা দিয়েছিলেন চালকরা ।  পরে রাস্তা সংস্কার হওয়ার পরও ভাড়া কমায়নি তারা । ৩০ টাকা থেকে কমানোর পরিবর্তে এখন ৩৫ টাকা করায় এ অঞ্চলের যাত্রীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে ।  এভাবে পৌর শহরের আশপাশ সহ উপজেলার বিভিন্ন সড়কে সিএনজি ভাড়া তুলনামূলক বেশি বলে অভিযোগ উঠেছে ।কিছুদিন  পূর্বে লাউতা ইউনিয়নের বারইগ্রাম-গজারাই রোডের ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের সাথে চালকদের  মৃদু সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে । এছাড়াও মোকাম রোড-কোনাগ্রাম,বিয়ানীবাজার-কাজিরবাজার,কলেজ রোড-ইদগাহ বাজার,কলেজ রোড-তিলপাড়া,বিয়ানীবাজার-দুবাগ রোডের  সিএনজি ভাড়া তুলনামূলক বেশি বলে যাত্রীরা অভিযোগ করছেন।  যাত্রীদের অভিযোগ এবং ভাড়া কমানোর দাবী  বিষয়ে জানতে চাইলে কলেজ রোড-দাসউরা-গাংকুল মার্কেট স্ট্যান্ড সিএনজি চালক সমিতির (৭০৭ শাখার)  সভাপতি ছইফ আহমদ ময়নুল বলেন,’যাত্রীদের কষ্ট হয় এমন ভাড়া আদায় করতে রাজি নই আমরা । শীঘ্রই সমিতিতে এ বিষয়ে আলোচনা হবে । বিবেচনার জন্য এ অঞ্চলের  গণ্যমান্যদের সাথে বসে উভয় পক্ষের সম্মতিতে নায্য ভাড়া পু:নির্ধারণ করা হবে ‘।   একইভাবে সদুত্তর দেন মোকামরোড-সারপার স্ট্যান্ড’র (৭০৭ শাখার)  সভাপতি  বদরুল ইসলাম । তিনি বলেন,’মোকামরোড থেকে সারপার বাজার বেশ কয়েক কিলোমিটার হওয়ার পরও যাত্রীদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা ২৫ টাকা ভাড়া নির্ধারণ করেছি । যাত্রীরাই আমাদের শক্তি । যেকোন স্হানে ভাড়া বেশি বলে যাত্রীরা অভিযোগ করলে সংশ্লিষ্ট শাখা সভাপতি-সেক্রেটারী  তা আলোচনা করে পু:নির্ধারণ করা উচিত 

এই সংবাদটি 471 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ