বিয়ানীবাজার থানা’র ওসি জুবের আহমেদ এএসপি পদে পদোন্নতি পেয়েছেন।

প্রকাশিত: ৫:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৬

বিয়ানীবাজার থানা’র ওসি জুবের আহমেদ এএসপি পদে পদোন্নতি পেয়েছেন।

বিয়ানীবাজার থানা’র ওসি জুবের আহমেদ এএসপি পদে পদোন্নতি পেয়েছেন।
 ———————————————————-
স্টাফ রিপোর্টার : বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবের অাহমেদ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসাবে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পত্রটি তার কাছে হস্তগত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রালয়ের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিম্নলিখিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকগণকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।জুবের অাহমেদের গ্রামের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মহলাল গ্রামে। তিনি সিলেট সরকারী পাইলট স্কুল থেকে এসএসসি, সিলেট এম.সি কলেজ এইচ.এস.সি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স পাশ করে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ১৯৮৮ সালে পুলিশের এসআই পদে চাঁদপুর সদর থানায় যোগদান করেন। এরপর তিনি ১৯৯৪ সালে শান্তিরক্ষা মিশনে যোগদান করেন। দীর্ঘ ৩ বছর পর আবার দেশে ফিরে আসেন। ২০০৩ সালে তিনি গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দেশের বিভিন্ন থানায় দক্ষতার সাথে দায়িত্বপালন করে বেশ খ্যাতি অর্জন করেন। সর্বশেষ ২০১৪ সালের মাঝামাঝি সময়ে তিনি বিয়ানীবাজার থানায় যোগদান করেন। তিনি থানায় যোগদানের পর পর থানায় কতিপয় দালাল দালালী বন্ধ হয়ে যায়। ফিরে আসে এলাকায় শান্তিপূর্ন পরিবেশ। বন্ধ হয়ে যায় জুয়া এবং মাদকের আসর। উপজেলার উত্তপ্ত রাজনৈতিক পরিবেশকে সহনশীলতা নিয়ে আসেন এই সাহসী দক্ষ পুলিশ কর্মকর্তা।
এদিকে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবের অাহমেদ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসাবে পদোন্নতি হওয়াতে শুভেচ্ছা জানিয়েছেন, সময়চিত্র অনলাইন পত্রিকার প্রকাশক/সম্পাদক এম.ফয়জুল হক শিমুল, সময়চিত্র পত্রিকার উপদেষ্টাও বিয়ানীবাজার প্রেসক্লাব এর সভাপতি আতাউর রহমান,কুলাউড়া থেকে স্টাফ রিপোর্টার এম.মুছব্বির আলী,স্টাফ রিপোর্টার মিছবাহ উদ্দিন,স্টাফ রিপোর্টার সোহান আহমদ,  রিপোর্টার আবুল কাশেম,সিলেট থেকে স্টাফ রিপোর্টার জুনাইদ আল হাদী,গোলাপগঞ্জ প্রতিনিধি জাহিদ উদ্দীন, শেওলা প্রতিনিধি আজহার আহমদ, আমেরিকা প্রতিনিধি রুহুল আমিন তাপাদার,ফ্র্াস্ম প্রতিনিধি দেলওয়ার হোসেন,লন্ডন প্রতিনিধি আশফাক মাহমুদ, হবিগঞ্জ প্রতিনিধি এম.এ.আই সজীব প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

এই সংবাদটি 665 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ