ঢাকা |
প্রকাশিত: ৫:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৬
জেলা পরিষদের ১২নং ওয়ার্ড পুনর্গঠনের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন মাথিউরা ইউনিয়নবাসী। গতকাল সোমবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ইউনিয়নবাসী এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় নির্বাহি কর্মকর্তার কার্যালয়ের ভেতরে বাইরে কয়েকশত ঁজনগনউপস্থিত ছিলেন।
স্মারকলিপি সূত্রে জানা যায়, জেলা পরিষদের ওয়ার্ড নির্ধারণের প্রাথমিক খসড়া তালিকায় মাথিউরা ইউনিয়ন ১২ নং ওয়ার্ডে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু চুড়ান্ত তালিকায় মাথিউরা ইউনিয়নকে ১১ নং ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়। চুড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর ক্ষোভে ফেটে পড়ে মাথিউরা ইউনিয়নবাসী। এ নিয়ে গত ২০ অক্টোবর মাথিউরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ হয়। ইউনিয়নবাসীর দাবি, প্রকাশিত খসড়া তালিকাকে চুড়ান্ত করে মাথিউরা ইউনিয়নকে ১২ নং ওয়ার্ডভুক্ত করতে হবে।
মাথিউরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলিম উদ্দিন বলেন, আমাদের অজ্ঞাতে খসড়া তালিকা থেকে বাদ দেয়া হল। বিষয়টি স্বাভাবিকভাবে ঘটলে সংশ্লিষ্টরা দায়িত্ব নিয়ে সংশোধন করার আহবান জানাচ্ছি।
মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন বলেন, এটা আমাদের ন্যায্য দাবি। মাথিউরা ইউনিয়নবাসী এ ন্যায়সঙ্গত দাবি আদায়ে সব রকম প্রস্তুতি নিয়েই এগোবে।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা মু: আসাদুজ্জামান বলেন, ১২ নং ওয়ার্ড পুনর্গঠনের দাবি জানিয়ে মাথিউরাবাসী স্মারকলিপি প্রদান করেছেন। তাদের এ দাবির প্রতি আমরাও সহমর্মি, আমাদের পক্ষ থেকে যতটুকু করণীয় আমরা সাধ্যমত চেষ্টা করবো।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাথিউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মক্তিযোদ্ধা আবদুল মতিন ও সাধারণ সম্পাদক আবদুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা লিমা, মুক্তিযোদ্ধা আবদুল মুছব্বির, তুতিউর রহমান ও সামসুল হক, প্রবীণ মুরব্বি বুরহান উদ্দিন, আতাউর রহমান আতা, আব্দুল খালিক পংকি, আফতাব উদ্দিন, জালাল উদ্দিন, অলিউর রহমান মানিক, মতিউর রহমান, আব্দুল আজিজ বলন, জহুর উদ্দিন, খলিলুর রহমান, আব্দুল কাদির, ময়নুল ইসলাম, উপজেলা মানবাধিকার সংগঠনের সভাপতি আবুল কাহের, আব্দুল করিম রাইব আলী, প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন রুনু, উপজেলা বিএনপি’র সহ সম্পাদক ছরওয়ার হোসেন, ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ কয়েকশত ইউনিয়নবাসী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।