ঢাকা |
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বিশেষ প্রতিনিধি : এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে বজ্রপাতে আব্দুল কাদির (৪০) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৪ ফেব্র“য়ারী বুধবার বিকেলে ৩ টার দিকে হাকালুকি হাওরের কুলাউড়ার ভুকশিমইল এলাকার বাবনকান্দি নামক স্থানে এ ঘটনাটি ঘটে। আব্দুল কাদির ভুকশিমইল গ্রামের মাঝেরবাড়ি বাসিন্দা আব্দুর রহমানের পুত্র।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে হাকালুকি হাওরে বাবন কান্দি এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান আব্দুল কাদির। বেলা ৩টায় আকষ্মিক বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় হাওরে অন্যান্য লোকজন আব্দুল কাদিরের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ভুকশিমইল ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ মাসুক মিয়া ও স্থানীয় হেলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।