অসহায় পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬

অসহায় পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন এর স্বনির্ভর (চলমান) প্রকল্পের আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ৭ অক্টোবর বুধবার বিকেলে সিলেট নগরীর গোয়াবাড়ীস্থ ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গনে সেলাই মেশিন বিতরণ করা হয়।

রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈম এর সঞ্চালনায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ শৈকত আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিনহাজুর রহমান সাকিব, মাওলানা বশির-উলামিন, হাজি মোস্তফা মিয়া সমাজসেবী হারুনর রশীদ, মোস্তফা মিয়া, দিলু মিয়া, জাকারিয়া আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান শফিক বলেন, অসহায় মানুষের হাতে সহায়তা তুলে দেওয়ার পাশাপাশি তাদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে আতাউর রহমান খান শামছু বলেন, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে আত্মনির্ভরশীল করে তুলতে স্বনির্ভর প্রকল্পের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শুধু সহায়তা প্রদান নয় উপকারভোগীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে তাদের নিজেদের পায়ে দাঁড় করানোই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। সেলাই মেশিনের মাধ্যমে তারা ঘরে বসে আয় করার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। ভবিষ্যতে আরও বেশি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে ফাউন্ডেশনের।

এই সংবাদটি 7 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ