ঢাকা |
প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২০
ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরো ৪১ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। তন্মধ্যে ৫ জন চিকিৎসকও রয়েছেন। বৃহস্পতিবার তারা শনাক্ত হন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৪১ জনের শরীরে পাওয়া যায় করোনাভাইরাস।
শনাক্তকৃত নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ৩২ জন, কানাইঘাটের ২ জন, গোলাপগঞ্জের ১ জন, দক্ষিণ সুরমার ১ জন ও বিয়ানীবাজারের ১ জন রয়েছেন।
এছাড়া সুনামগঞ্জের ছাতকের ১ জন, মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়ার ১ জন করে এবং হবিগঞ্জের নবীগঞ্জের ১ জন রয়েছেন।
এদিকে, সবমিলিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা এখন ২৮৪২ জন। তন্মধ্যে সিলেট জেলায় ১৬৪১ জন, সুনামগঞ্জে ৭১১ জন, মৌলভীবাজারে ২২৯ জন এবং হবিগঞ্জে ২৬১ জন রয়েছেন।
সিলেট বিভাগের মৃত্যুর সংখ্যা ৫৫। আর সুস্থ হয়েছেন ৬০৮ জন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।