সিলেটে সিসিকের অভিযানে দ্বিতীয় দিনে ১৬ মামলা,২৭ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

সিলেটে সিসিকের অভিযানে দ্বিতীয় দিনে ১৬ মামলা,২৭ হাজার টাকা জরিমানা

সিলেট নগরে স্বাস্থ্যবিধি রক্ষায় ‘কঠোরভাবে’ মাঠে নেমেছে সিলেটে সিটি কর্পোরেশন। আজ বুধবার দ্বিতীয় দিনের মত নগরীর রাস্তা, বিভিন্ন মার্কেট ও দোকানে অভিযান চালিয়েছে সিসিক’র ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে ১৬টি মামলায় ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. জসীম উদ্দিন।

অভিযানের বিষয়ে মো. জসীম উদ্দিন সিলেটভিউকে জানান, বুধবার সকাল থেকে নগরীর বন্দরবাজার, লালদিঘীরপারে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। এসময় মাস্ক না পরে বাইরে আসায় ১০ জনকে অর্থদন্ড দেয়া হয়। এছাড়া সিটি কর্পোরেশন কর্তৃক বন্ধ ঘোষণা করা মার্কেটগুলোতে নির্দেশ অমান্য করে কয়েকটি দোকান খুলায় আরো ৬ জনকে জরিমানা করা হয়। সবমিলিয়ে ১৬টি মামলায় মোট ২৭ হাজার টাকা জরিমানা করে মামলাগুলো নিষ্পত্তি করা হয়।

অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সিলেট মেট্রোপলিটন পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

এই সংবাদটি 674 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ