ঢাকা |
প্রকাশিত: ৪:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২০
পবিত্র শবে বরাতের রাতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার টুকেরবাজার হায়দরপুর গ্রামে। নিহত যুবক ফাহিম আহমদ (২৪) আব্দুল মানিকের ছেলে । তিনি কাতার থেকে ৩-৪ মাস আগে দেশে আসেন।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত ১১টার হায়দরপুর গ্রামে বাড়ির পাশে নদীর পাড়ে ফাহিমকে কুপিয়ে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
জালালাবাদ থানার অফিসার ইনচাজ’ বলেন, রাত ১১টার দিকে কাতার প্রবাসী এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।