ঢাকা |
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৪
সিলেট প্রতিনিধি : সিলেটের কতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক ওয়ান্টেভূক্ত আসামীকে গ্রেফতার করেছে। ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে সিলেট নগরীর মুন্সিপাড়া ১০/আই গিয়াস উদ্দিন এর কলোনি থেকে কথিত লাইভার ভূয়া সাংবাদিক নামধারী লাকি আহমেদ কে গ্রেফতার করা হয়। শুক্রবার বেলা ২ টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, কথিত লাকি আহমেদ সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন ও উক্ত পত্রিকার সাংবাদিকদের উপর মিথ্যা মামলা, হামলা ও হত্যার হুমকি দিয়ে নানা ভাবে দীর্ঘ দিন ধরে হয়রানি করে আসছেন। লাকির হয়রানি থেকে মুক্তি পেতে বিচার চেয়ে ১২ অক্টোবর ২৩ইং তারিখে সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-১ একটি মামলা দায়ের করেন বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন, মামলার নং ৩০১/২৩। উক্ত মামলায় ৬ ফেব্রুয়ারী ২০২৪ইং আদালতে শুনানি শেষে আদালত ওয়ারেন্ট ইস্যু করলে তাকে গ্রেফতার করা হয় ।
এ ব্যাপারে কতোয়ালী থানা ওসি (তদন্তের) সাথে যোগাযোগ করলে লাকীকে গ্রেফতারের বিষয় নিশ্চত করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।