সারপার হাফিজিয়া দাখিল মাদরাসায় সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৬

সারপার হাফিজিয়া দাখিল মাদরাসায় সাধারণ সভা অনুষ্ঠিত

mad2

১০ সেপ্টেম্বর শনিবার বেলা ৩ ঘটিকার সময় সারপার হাফিজিয়া দাখিল মাদরাসায় এক জরুরী সাধারণ সভা মাদরাসার হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি আয়াজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভার আলোচ্য সূচী অনুযায়ী মাদরাসার সুপারিনটেনডেন্ট মাও: মুহাম্মদ ফয়জুল হক’র প্রস্তাবিত কমিটি সংক্রান্ত আলোচনা ও মাদরাসার ওয়েব সাইট হাল নাগাদ না করলে অনুমতি/স্বীকৃতি সরকার কর্তৃক বাতিল করণের সার্কুলার পাঠ করে শুনানো সহ এ বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

সর্বসম্মতিতে সুপার কে উল্লেখিত বিষয়ে মাদরাসা খোলার পর কাজ করার দায়িত্ব দেয়া হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য হাজী শামছুল হক, নিজাম উদ্দিন তাপাদার সদস্য, আলকাছ আলী সদস্য, শিক্ষক প্রতিনিধি কয়ছর আহমদ,কয়েছ আহমদ সদস্য, তেরাব আলী সদস্য, সাবেক সদস্য আব্দুল আহাদ হারই প্রমুখ। বিজ্ঞপ্তি

এই সংবাদটি 432 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ